Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Business

1 year ago

TCS Salary hike: ছাঁটাইয়ের আবহেই টিসিএস কর্মীদের জন্য সুখবর, বেতনবৃদ্ধি হচ্ছে নতুন আর্থিক বর্ষে

TCS Salary hike
TCS Salary hike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোটা বিশ্বের কর্মজগতেই বিপুল ছাঁটাইয়ের ঢল। তার রেশ পড়েছে ভারতেও। এই আবহেই টিসিএস কর্মীদের জন্য সুখবর। বিজনেস স্ট্যান্ডার্ডের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন আর্থিক বর্ষে সংস্থার অফসাইট কর্মচারীদের জন্য ৭-৮ শতাংশ বেতনবৃদ্ধির ঘোষণা করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। অন্যদিকে, অনসাইট কর্মচারীদের জন্য বেতনবৃদ্ধির হার হবে ২-৪ শতাংশ পর্যন্ত। গত আর্থিক বর্ষে ভাল পারফরম্যান্স করেছেন, যে সব বেতনভুক কর্মচারী, তাঁদের বেতনবৃদ্ধি হতে পারে প্রায় ১২-১৫ শতাংশ পর্যন্ত। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে এই নতুন বেতন কার্যকর হবে বলে জানানো হয় সংশ্লিষ্ট রিপোর্টে।

উল্লেখ্য, এই মুহূর্তে টিসিএসের কর্মচারীর সংখ্যা ৬ লক্ষেরও বেশি। কোভিড পর্যায়েও বেতন বৃদ্ধি হয়েছিল দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মচারীদের। গত আর্থিক বর্ষেও বেতনবৃদ্ধি হয়েছিল নিয়ম মেনেই। শুধু তাই নয়, গত বছরের তুলনায় মোট লাভও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে এই সংস্থার।

২০২৩ সালের ৩১ ডিসেম্বরের ত্রৈমাসিকে টিসিএসের লাভের অঙ্ক ছিল ১১,০৫৮ কোটি টাকা। ২০২২ সালের ডিসেম্বরের থেকে যা ছিল অন্তত ২ শতাংশ বেশি।


You might also like!