Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Reduction of LPG Price: দেশের মহিলাদের মোদীর উপহার, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমাচ্ছে কেন্দ্র

Reduction of gas price in country (Symbolic Picture)
Reduction of gas price in country (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট : মধ্যবিত্তের স্বার্থ বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "সমস্ত গ্রাহকদের জন্য গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।"

একইসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, "কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দেশের মহিলাদের জন্য রাখী বন্ধন ও ওনাম উপলক্ষ্যে উপহার।" পাশাপাশি ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, গোটা দেশ চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপন করছে, মন্ত্রিসভা ভারতীয় বিজ্ঞানীদের এই ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…