Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Piyush Goyal: পেঁয়াজ চাষিদের অভয় দিলেন গোয়েল, বললেন কোনও কৃষকের ভয় পাওয়ার দরকার নেই

Goal Barnard T Onion Farmers, Saying That No Farm's Needs Are Afraid
Goal Barnard T Onion Farmers, Saying That No Farm's Needs Are Afraid

 

নয়াদিল্লি ও মুম্বই, ২২ আগস্ট : পেঁয়াজ চাষিদের অভয় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, কোনও কৃষকের ভয় পাওয়ার দরকার নেই। মহারাষ্ট্রে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ২ লক্ষ টন পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুন্ডে এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে দেখা করেছেন এবং মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন।

এদিন পেঁয়াজ চাষিদের অভয় দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "আমরা সকলেই জানি, গত কয়েকদিনে ভারত সরকারের নির্দেশ অনুসারে নাফেড এবং এনসিসিএফ নাসিক, লাসলগাঁও, আহমেদনগর এবং এই অঞ্চল থেকে ৩ লক্ষ টন পেঁয়াজ কিনেছে... পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি কর আরোপ করা হয়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পাওয়া যাচ্ছে...মঙ্গলবার বেলা ১১টা থেকে নাফেড এবং এনসিসিএফ নাসিক, পিম্পলগাঁও, লাসলগাঁও, আহমেদনগর এবং সমগ্র অঞ্চল থেকে আরও ২ লক্ষ টন পেঁয়াজ কেনা শুরু করেছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনাকাটা করা হবে। নাফেড এবং এনসিসিএফ মধ্যপ্রদেশ এবং গুজরাট এবং অন্যান্য এলাকা থেকে পেঁয়াজ কিনবে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়। কোনও কৃষকের চিন্তা করার দরকার নেই।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…