Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Cylinder price:বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই, দিল্লিতে মূল্যবৃদ্ধির পর ১,৭৮০ টাকা

Cylinder price
Cylinder price

 

নয়াদিল্লি, ৪ জুলাই : বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটাই বাড়ল। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৭ টাকা বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৭৮০ টাকা। আগে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৭৭৩ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

মঙ্গলবার থেকেই ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এর আগে গত মাসে হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমেছিল জুন মাসে। এই মাসে তা আবার কিঞ্চিত বাড়ানো হল। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দম পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতায় মঙ্গলবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৮৮২.৫০ টাকা। গতমাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১৮৭৫.৫০ টাকা।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…