Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Visva Bharati: বিশ্বভারতী কি ওয়ার্ল্ড হেরিটেজ তকমা হারিয়ে ফেলবে? আশঙ্কায় আশ্রমিক-প্রাক্তনীরা

Viswa Bharati University (File Picture)
Viswa Bharati University (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বভারতীর প্রাণকেন্দ্রে এখন কমপক্ষে ত্রিশ-চল্লিশটা গাড়ির অস্থায়ী স্ট্যান্ড। পাশাপাশি উপাসনা গৃহ, ছাতিমতলা, রবীন্দ্রভবন ও নাট্যভবনের সামনে একই দৃশ্য। উপাসনা গৃহ থেকে কালীসায়র পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বিশ্বভারতীর কাছ থেকে রাজ্য সরকার কেড়ে নেওয়ার পরেই গজিয়ে উঠেছে টোটো ও গাড়ির স্ট্যান্ড, এমনটাই অভিযোগ।

তবে হেলদোল নেই শান্তিনিকেতন থানা ও বোলপুর পুরসভার তাই যানজট নিত্যদিনের ঘটনা। সেই কারণেই ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা হারানোর আশঙ্কা করছেন আশ্রমিক থেকে প্রাক্তনীরা।

বিশ্বভারতীর অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, ‘টোটো ও গাড়ির দৌরাত্ম্য চলতে থাকলে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা হারিয়ে ফেলব৷ প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া৷ ঐতিহ্যবাহী জায়গায় চালকরা নিজেদের খুশিমতো অস্থায়ী স্ট্যান্ড করে ফেলেছেন। এখনই কিছু না করলে সব ধ্বংস হয়ে যাবে।’ বোলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দন মণ্ডল বলেন, ‘টোটো ও গাড়ির দৌরাত্ম্য বেড়েছে এটা ঠিক। আমাদের নজরে এসেছে৷ দ্রুত সমাধান সূত্র বের করা হবে।’

You might also like!