Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dilip On Madan Mitra:হাসপাতালে দালালরাজ নিয়ে মদন মিত্রর পাশে দিলীপ ঘোষ

Madan Mitra and Dilip Ghosh
Madan Mitra and Dilip Ghosh

 

পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর : সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রায় প্রতিদিন হাসপাতাল কর্তৃপক্ষকে নিশানা করেছেন তৃণমূলের 'কালারফুল বয়'।

এবার রাজ্যের সরকারি হাসপাতালে দালালরাজ নিয়ে সরাসরি মদনবাবুর পাশে দাঁড়ালেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। হাসপাতালের দালালরাজ নিয়ে মদন সরব হওয়ায় প্রশংসার সুর শোনা গিয়েছে দিলীপবাবুর গলায়।

বুধবার সাতসকালে খড়গপুর শহরে চা চক্র যোগ দেন স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। একই সঙ্গে সাগর দত্ত মেডিক্যাল কলেজ নিয়ে তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়েছেন দিলীপবাবু। মদন মিত্র 'সাহসী' বলে উল্লেখে করেন বিজেপি সাংসদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন, 'মদন মিত্র আগেই দালালরাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি আগেই বলেছিলেন যে দালালদরাজ চলছে। উনি সাহস করে বলেছেন। সাধারণ মানুষও জানে হাসপাতালে গিয়ে তাঁদের কী সমস্যার মুখে পড়তে হয়।

রোগী ভর্তি করার জন্য বেড পাওয়া যায় না। সরকারি হাসপাতালে মানুষ বিনামূল্যে পরিষেবা পায়। কিন্তু দালালরাজের জন্য আউটডোরের সুবিধা থেকেও মানুষ বঞ্চিত হচ্ছেন। তৃণমূলের বিধায়কও বলছেন। কিন্তু কেউ কোনও কথা শুনছে না।'’


You might also like!