Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Canning Hospital : হাসপাতালের লিফটে আটকে দুই মহিলা ও এক চাওয়ালা, তারপর......

Canning  Sub-Divisional Hospital  (Collected)
Canning Sub-Divisional Hospital (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যানিং মহকুমা হাসপাতালে মহিলা ও শিশু বিভাগের লিফটে প্রায় ১ ঘন্টা আটকে থাকলেন দুই মহিলা-সহ তিন জন।হাসপাতালের দোতলায় শিশু বিভাগে তাঁর পাঁচ মাসের সন্তান চিকিৎসাধীন। তিনি রাস্তার দোকান থেকে জল কেনার জন্য নীচে নেমেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক মহিলা। জল কেনাও হয়ে গিয়েছিল। তারপর লিফটে হাসপাতালের দোতলায় যাচ্ছিলেন। এদিকে, চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের চা দিতে যাচ্ছিলেন স্থানীয় এক দোকানি। আচমকাই কারেন্ট বন্ধ। ঝপ্ করে বন্ধ হয়ে যায় লিফট।

এক ঘণ্টা পর লিফট পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়। আটকে থাকা তিন জনকে উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁরা বর্তমানে সুস্থই রয়েছে। তবে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  ওই দুই মহিলার বাড়ি বাসন্তী থানার সোনাখালি গ্রামে।  বিলকিস খাতুন নামে ওই মহিলার পাঁচ মাসের সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে।মঙ্গলবার তাঁরা লিফটে করে জল আনতে নীচে নেমেছিলেন। ওঠার সময়ে হঠাৎ লিফটের কারেন্ট চলে যায়। একাধিকবার চেষ্টা করেও ওই লিফট চালু হয়নি।

লিফটের ভিতর থেকেও কোনওভাবে ফোন করে চা বিক্রেতাই হাসপাতালের কর্মীদের খবর দেন। সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন হাসপাতালের টেকনিশিয়ান বিভাগের কর্মীরা। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কোনও ভাবে লিফট চালু করা সম্ভব হচ্ছিল না। এই ভাবে ঘণ্টা খানেক পেরিয়ে যায়।

দীর্ঘক্ষণ আটকে থাকার পরে খবর পৌঁছয় ক্যানিং থানায়। পুলিশও হাসপাতালে পৌঁছয়। পুলিশও ফোন করে অন্যান্য মিস্ত্রি খবর দেন। এরপরে কোনওভাবে লিফটের দরজা খুলে তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনও পর্যন্ত  বন্ধ রয়েছে লিফট পরিষেবা। উদ্ধার হওয়ার পর এক মহিলা বলেন, “ভাগ্যিস আমাদের ফোনটা কাজ করছিল। সে কারণে ফোনটা প্রথমে বাড়ির লোককে বলি। তারপর ওই চা বিক্রেতার কাছ থেকে নম্বর নিয়ে হাসপাতালের এক কর্মীকে ফোন করি। পুরো ১ ঘণ্টা ২০ মিনিট আটকে ছিলাম। পরে মিস্ত্রিরা এসে আমাদের উদ্ধার করে।” তবে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…