West Bengal

2 years ago

Canning : ক্যানিংয়ের হাসপাতালের গেটে আবর্জনার স্তূপে দুই সদ্যোজাতের দেহ! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Baby Death Case at Canning  (Symbolic Picture)
Baby Death Case at Canning (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশেই আবর্জনার মাঝেই দুই সদ্যোজাতর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। 

হাসপাতাল সূত্রে খবর, মেনকা সরদার নামে এক প্রসূতি মৃত যমজ বাচ্চা প্রসব করেছিলেন বৃহস্পতিবার। মৃত শিশুদুটিকে তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সরদার মৃত বাচ্চাগুলোকেই হাসপাতালের গেটে ফেলে পালিয়ে যায় বলেই অভিযোগ।

জানা গিয়েছে, মৃত শিশুদের মা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খোঁজ চলছে তাঁর শাশুড়ির। জানা গিয়েছে, ওই মহিলার আগেও একটি সন্তান হয়েছিল। সেও মারা যায়। প্রসঙ্গত, এদিন ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলোকে দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ক্যানিং থানায়।

You might also like!