Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Calcutta High Court:তৃণমূলের রাজভবন অভিযানের জল গড়াল কলকাতা হাই কোর্টে

Trinamool's Raj Bhavan campaign ended in Calcutta High Court
Trinamool's Raj Bhavan campaign ended in Calcutta High Court

 

কলকাতা, ৯ অক্টোবর : রাজভবন এলাকায় ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ধরনা? এই প্রশ্ন তুলে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে মামলা দায়েরের নির্দেশ আদালতের।

দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৫ অক্টোবর রাজভবন যান তৃণমূলের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন অভিষেক। তবে ঘটনাচক্রে সেদিন সকালেই উত্তরবঙ্গ যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের দেখা না পেয়েই রাজভবনের সামনে ধরনার ডাক দেন অভিষেক।

এ ব্যাপারে আইন ভাঙা হয়েছে অভিযোগ থুলে সেদিনই এক্স হ্যাণ্ডেলে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, এটিকে গুরুত্ব না দিয়ে অভিষেক সাফ জানান, দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। এর পর সেখানে অশান্তির জেরে ৫ অক্টোবর থেকে রাজভবনের বাইরে ধরনা চালাচ্ছে তৃণমূল।

এ নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ধরনা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে কড়া চিঠি লেখার সিদ্ধান্ত নেয় রাজভবন।

এবার এই ধরনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে ধরনা? এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। মামলা দায়েরের পরই শুনানি হবে। প্রসঙ্গত, দিল্লি ও উত্তরবঙ্গ সফর সেরে রবিবার রাতে কলকাতায় ফিরেছেন তিনি। সোমবার বিকেল ৪ টেয় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা তাঁর।


You might also like!