Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Trinamool has arranged a special train to Delhi:দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে তৃণমূল

Trinamool has arranged a special train to Delhi
Trinamool has arranged a special train to Delhi

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর  : কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শাসক দল। ৩-৪ হাজার মানুষ সেই ট্রেনে করেই দিল্লি রওনা দেবেন। ৩০ সেপ্টেম্বর সকাল ৮ টায় হাওড়া থেকে রওনা দেবে ওই বিশেষ ট্রেন। ১ অক্টোবর দিল্লি পৌঁছে যাবে ট্রেনটি।

তৃণমূল সূত্রের খবর, এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে ২ অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তিতে রাজঘাটে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা নেতৃত্বের। পরদিনের কর্মসূচি অবস্থান বিক্ষোভের। সেখানে কয়েক হাজার দলীয় নেতা-কর্মীর জমায়েতের কথা।

যন্তরমন্তরে তার জন‌্য অনুমতি নিয়ে রেখেছে তৃণমূল। বঞ্চনার প্রতিবাদে লেখা ৫০ লক্ষ চিঠি নিয়ে সেখান থেকে পদযাত্রা করে দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও পদাধিকারীদের যাওয়ার কথা কৃষিভবন। সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে বঞ্চনার কথা তুলে ধরা হবে। যদিও এখনও পর্যন্ত যা খবর তাতে গিরিরাজ এই সাক্ষাৎ এড়িয়ে যেতে পারেন দলের কর্মসূচির কথা বলে।

রাজ্যের শাসক দলের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য প্রায় ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর একটা বড় অংশ ১০০ দিনের কাজের। সেই টাকা আদায়ের লক্ষ্যেই তৃণমূলের এই মেগা কর্মসূচি। যদিও বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী এই টাকা আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন।


You might also like!