Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Trinamool and CPM clash:তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তেজনা ছড়াল দাসপুর

Trinamool and CPM clash
Trinamool and CPM clash

 


দাসপুর, ১৬ জুলাই  : পঞ্চায়েত ভোটের ফল বেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত রাজনৈতিক হানাহানি থামছে না বাংলায়। রোজই আসছে মৃত্যুর খবর। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়।

শনিবার রাতে তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা ও সোনাখালি গ্রামীন হাসপাতালে। রবিবার সকাল থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। টহল দিচ্ছে দাসপুর থানার পুলিশ।

সূত্রের খবর, ৮ জুন ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত বাংলার বুকে মৃত্যু হয়েছে ৫৭ জনের। তালিকায় যেমন রয়েছে শাসকদলের কর্মীরা, তেমনই রয়েছে বিরোধী শিবিরের লোকজন। এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে এখনও একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এরমধ্যে রবিবার সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে ফের হিংসার খবর আসতে শুরু করেছে।


You might also like!