Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

TMC win in South 24 Parganas:দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে দাপট তৃণমূলের, ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয়

TMC win in South 24 Parganas
TMC win in South 24 Parganas

 

কলকাতা, ১২ জুলাই : দক্ষিণ ২৪ পরগনা জেলায় নিজেদের আদিপত্য বজায় রাখল শাসক দল। এই জেলায় জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র একটি আসনে জয় পেয়েছে আইএসএফ। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূলের দখলেই থেকে গেল। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়, একের পর এক জেলা পরিষদ তৃণমূলের দখলে চলে যাচ্ছে।

পশ্চিম বর্ধমানে জেলা পরিষদও দখলে রাখল তৃণমূল কংগ্রেস। এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে। এ ছাড়া গ্রাম পঞ্চায়েতে ৯৪১টি আসন এবং পঞ্চায়েত সমিতিতে ১৬৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য। এ ছাড়া, পঞ্চায়েত সমিতির ১৮৯টি আসনের মধ্যে ১৬৪টিতে তৃণমূল জয় পেয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৩০৮টি আসনের মধ্যে ৮৭১টিতে জয়ী তৃণমূল।



You might also like!