Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Cold Decreasing: বেশি দিন স্থায়ী হবে না শীত, আগামী সপ্তাহেই বঙ্গে পারদ চড়ার পূর্বাভাস

The winter will not last long, mercury is forecast to rise in Bengal next week
The winter will not last long, mercury is forecast to rise in Bengal next week

 

কলকাতা, ১৮ ডিসেম্বর: কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এই মুহূর্তে ঠান্ডায় কাঁপছে। তবে, শীত বেশি দিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহেই পারদ চড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শুক্রবার-শনিবার থেকে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। পারদ চড়তে পারে দু’তিন ডিগ্রি পর্যন্ত। ডিসেম্বরের শেষের মুখে তাপমাত্রা বাড়ার সঠিক কারণ কী, তা জানাননি আবহবিদেরা। তবে মনে করা হচ্ছে, হাওয়ার গতিপথে কোনও পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়বে।

রবিবারের তুলনায় সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বেশ ঠান্ডা রয়েছে। পাশপাশি আবহবিদেরা জানিয়েছেন, আগামী দু’দিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। ব্যাপক ঠান্ডাও পড়বে। সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!