Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Cooch Behar:কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের গ্রাম

The village of Londabhand in Cooch Behar was hit by a few minutes of storm
The village of Londabhand in Cooch Behar was hit by a few minutes of storm

 

ঘোকসাডাঙ্গা  : কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের ছেঁড়ামারি গ্রাম। উড়ে গিয়েছে টিনের চাল, ছিঁড়েছে বিদ্যুতের তার। বেশকিছু গাছও উপড়ে পড়েছে।  সকাল নটা নাগাদ মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের ছেঁড়ামারি এলাকার ঘটনা। খবর পেয়ে ব্লক প্রশাসন প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকা ঘুরে দেখেছেন।

স্থানীয় বাসিন্দা হোসেন আলি মিয়াঁ, সোলেমান মিয়াঁদের কথায়, এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। নটা নাগাদ ঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঝড়ে গাছপালা, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। উড়ে যায় টিনের চাল।

খবর পেয়ে মাথাভাঙ্গা ২-এর জয়েন্ট বিডিও মহম্মদ সেলিম জাহাঙ্গির, প্রধান তুলতুল অধিকারী সহ প্রশাসনের কর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দেন। বিডিও উজ্জ্বল সরদার বলেন, ‘আমরা ঝড়ের খবর পেয়েছি। দরকার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

You might also like!