Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sukanta Majumdar : সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা করলো ন্যাজাট থানার পুলিশ

Sukanta Majumdar (File Picture )
Sukanta Majumdar (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার-সহ তাঁর দলের নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে বসে পড়েন রাস্তায়। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোয়, সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।       

সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে, বিজেপির ন্যাজাট থানা ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেডের সামনে বসে পড়ে প্রতিবাদ বিজেপি রাজ্য সভাপতির। বিজেপির বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ তোলে পুলিশের। ন্যাজাটে দক্ষিণ আখড়াতলা থেকে মিছিল শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। থানার দিকে এগোনোর পথে, রাস্তার একাধিক জায়গায় তৈরি রাখা ছিল ব্যরিকেড। টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। ন্যাজাট থানার সামনে শেষ ব্যারিকেডে গিয়ে আছড়ে পড়ে মিছিল।  এরপর ব্যারিকেডের কাছেই রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। শেষ অবধি বিজেপির ৫ জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন দেয়। 

"আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, এই পুলিশ যেদিন পুলিশ অফিসারদের ওপর হামলা হল, তার একঘণ্টার মধ্যে পৌঁছতে পারত না? অবশ্যই পারত। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি। এখন তো মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ শাহজাহানের নেগোসিয়েশন চলছে। শেখ শাহজাহান বলেছে যদি দল আমার পাশে দাঁড়ায় তাহলে সারেন্ডার করব। পুলিশকে জিজ্ঞেস করুন। যদি এমনি না বলে পকেটে গুঁজে দিন, বলে দেবে।"  

You might also like!