Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Amrut Award: দেশের সবচেয়ে ‘অপরিষ্কার শহর' ,রাজ্যের ১১টি পুরসভাকে পুরস্কৃত করছে মোদী সরকার

Amrut Award
Amrut Award

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপি’র নেতা-নেত্রীরা যখন নিয়ম করে রাজ্য সরকারকে আক্রমণ করছেন। রাজ্যে কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত একাধিক প্রকল্পের রূপায়ণ নিয়ে প্রশ্ন তুলেছে।প্রকল্প সফল ভাবে রূপায়ণের জন্য ফের কেন্দ্রের স্বীকৃতি এল। এবার সাফল্যের স্বীকৃতি পেল রাজ্যেরটি পুরসভা। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ নানা পরিষেবার জন্য কেন্দ্র অম্রুত প্রকল্পে অর্থ দেয় পুরসভাগুলিকে। সেই অর্থের সঠিক ব্যবহারের জন্য দেশের মধ্যে রাজ্যের ১১টি পুরসভা সেরার পুরস্কার পাচ্ছে। এর মধ্যে রয়েছে দেশের সবচেয়ে ‘অপরিষ্কার শহর’ তকমা হাওয়া হাওড়াও। আগামী ৫ মার্চ দিল্লিতে পুরসভাগুলির হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের কাজের নথি ঠিক মতো জমা না দেওয়ার জন্য ওই প্রকল্পগুলির টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে শাসকদল। প্রধানমন্ত্রীকে একাধিক বার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ সবে বরফ না গলায় রাজ্য সরকার নিজ উদ্যোগে ১০০ দিনে কাজের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে আবাস যোজনার কাজ চালু রাখার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এই পরিস্থিতে কেন্দ্রের স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

উত্তরপাড়া, হাওড়া, নবদ্বীপ, বারাসত, উলুবেড়িয়া, শিলিগুড়ি, চাঁপদানি, ভাটপাড়া, কল্যাণী, উত্তর বারাকপুর এবং দক্ষিণ দমদম পুরসভা এই পুরস্কার পাচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। বুধবারই এই পুরস্কারের চিঠি এলে পৌঁছেছে।

নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবাকে নিয়ে দেশের পুরসভাগুলির মধ্যে একটি প্রতিযোগিতা করে থাকে কেন্দ্র। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরসভাগুলিকে প্রথমে অনলাইনে সমস্ত তথ্য জমা দিতে হয়। সেই তথ্য যাচাই করেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। তার ভিত্তিতে পুরসভা এলাকাগুলিতে তাঁরা পরিদর্শনেও আসনে কেন্দ্রের আধিকারিকেরা। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখে তবেই বেছে নেওয়া হয় পুরস্কার প্রাপকদের।

এ প্রসঙ্গে রাজ্যের এক আধিকারিক সাংবাদমাধ্যমকে বলেন, কিছুদিন আগেই কেন্দ্রের একটি সমীক্ষা জানিয়েছিল, দেশের সব থেকে অপরিষ্কার শহর হল হাওড়া। ওই সমীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছিল। কিন্তু দেখা যাচ্ছে, যে ১১ পুরসভাকে পুরস্কৃত করবে কেন্দ্র তার মধ্যে হাওড়াও রয়েছে।

অম্রুত-২ প্রকল্পে রাজ্যের জন্য মোট ১০,৩৪০ কোটি টাকার অনুমোদম মিলিছে। এই কাজ চলবে ২০২৬ সাল পর্যন্ত। প্রথম কিস্তিতে মোট ১,৪৯৫ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে কেন্দ্র দেবে ৪৯৫ কোটি টাকা। বাকি এক হাজার কোটি টাকা দেবে রাজ্য।


You might also like!