Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Arambagh Accident: দুর্ঘটনার কবলে আরামবাগের তৃণমূল প্রার্থীর স্বামী

Arambagh's Trinamool Candidate's Husband Involved in Accident
Arambagh's Trinamool Candidate's Husband Involved in Accident

 

আরামবাগ, ১৩ এপ্রিল : রবিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের স্বামী। তৃণমূল প্রার্থী মিতা বাগের স্বামী গোপাল বাগ পেশায় একজন টোটো চালক। রবিবার তিনি তিরোল এলাকা থেকে যাত্রী নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছন। সেখান থেকে বাড়ি ফেরার সময় নেতাজি স্কোয়ার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি টোটো তাঁর টোটোকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গোপালবাবুর টোটো উল্টে যায় এবং তিনি রাস্তায় পড়ে গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়েই স্বামীর কাছে ছুটে আসেন মিতা বাগ।

You might also like!