Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Jalpaiguri:আদিবাসী জনজাতির আন্দোলনকে ঘিরে দিনভর উত্তপ্ত মাল শহর

The city of Mal is hot all day long around the movement of indigenous peoples
The city of Mal is hot all day long around the movement of indigenous peoples

 

মালবাজার  : আদিবাসী জনজাতির আন্দোলনকে ঘিরে দিনভর উত্তপ্ত জলপাইগুড়ির মাল শহরে। মাল বাসস্ট্যান্ডের আদিবাসী সহায়তা কেন্দ্র থেকে মিছিল বের করে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এবং আদিবাসী সংগঠন। পরিষদের তরফে বলা হয়, মালের বিডিও কার্যালয় চত্বরে ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের আওতায় জয় জোহার গেস্ট হাউস রয়েছে। দ্বিতল ভবনে অতিথি আবাস এবং দপ্তরও আছে। পরিষদের রাজ্য কমিটির সভাপতি বীরসা তিরকির অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারি মালের বিডিও এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা সেখানে তালা লাগিয়ে দিয়েছে। নানা কটুক্তিও করা হয়েছে। এতে আদিবাসী জন সমাজে ক্ষোভ বাড়ে। এর প্রতিবাদেই এই আন্দোলন। মিছিল বাসস্ট্যান্ড থেকে মহকুমা শাসক করণে পৌঁছোয়। জাতীয় সড়কে বিডিওর কুশপুতুল দাহ করা হয়। জাতীয় সড়কেই আন্দোলনকারীরা বসে পড়েন। তুমুল স্লোগান চলে। সড়ক অবরুদ্ধই থাকে। যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। দূরদূরান্তের যানবাহনগুলো শহরের কলোনি স্টেশন রোডের ঘুরপথ দিয়ে যাতায়াত করে। তীব্র যানজট তৈরি হয়। অবশেষে মহকুমা শাসকের সঙ্গে আলোচনার পর বিকেলে আন্দোলন প্রত্যাহার হয়।


You might also like!