Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Election 2026: পোস্টার কাণ্ডে তোলপাড় তারকেশ্বর

Tarkeshwar in an Uproar Over Poster Row
Tarkeshwar in an Uproar Over Poster Row

 

তারকেশ্বর, ১৩ এপ্রিল : তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান-কে বিদ্রুপ করে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই ঘটনাকে ঘিরে প্রতিবাদ জানাতে রবিবার রাতে সাংবাদিক সম্মেলন করেন প্রার্থী নিজে ও দলের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে সন্তু পান অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের বিদ্রুপাত্মক পোস্টার লাগানো হয়েছে। তিনি বলেন, “এটি শুধুমাত্র আমার বিরুদ্ধে নয়, গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত। বিরোধীদের ভয় থেকেই এ ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে।”

এই ঘটনায় তিনি সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে আঙুল তোলেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সন্তু পান আরও জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন তিনি এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হবে। পাশাপাশি তিনি কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। এই পোস্টার-কাণ্ডকে কেন্দ্র করে তারকেশ্বরের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

You might also like!