Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Republic Day 2024 : বানচাল নাশকতার ছক! সাধারতন্ত্র দিবসের আগে বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক

The police confiscated the explosives (Symbolic Picture)
The police confiscated the explosives (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থেকে। হস্তিকাঁদা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে বস্তা ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। 

এনিয়ে  জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, প্রায় ৬ হাজার ৪০০ জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। কারা এই বিপুল পরিমাণ বিস্ফোরক কেন ওখানে মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরকগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।             

জানা গিয়েছে, রামপুরহাটের মহম্মদবাজার নলহাটি এলাকায় এর আগেও একাধিকবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। এমনকী এর আগে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের দল জেলা থেকে গাড়ি ভর্তি জিলেটিন, অ্যামোনিয়া উদ্ধার করেছিল। যার ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত চালাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছিল নলহাটির এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে।        

এরই মাঝে ফের এদিন রামপুরহাট থানা এলাকায় বিস্ফোরক উদ্ধার হয়। তাও সাধারতন্ত্র দিবসের আগে হওয়ায় তৎপরতা বেড়েছে পুলিশের। অন্যদিকে সাধারতন্ত্র দিবসের আগে জেলার প্রতিটি রেলস্টেশন ও রেলপথে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। তল্লাশির কাজে  নামানো হয়েছে পুলিশ কুকুরও।   


You might also like!