West Bengal

2 years ago

Suvendu Adhikari: রাজ্যকে নিশানা করে ক্ষতিগ্রস্ত চাষিদের আলুবীজ বিলি শুভেন্দুর!

Suvendu is going to distribute potato seeds to the affected farmers!
Suvendu is going to distribute potato seeds to the affected farmers!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের আলুর বীজ বিলি শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকেও রাজ্য সরকারকে ‘কৃষক বিরোধী, চোর, পাচারকারী’ হিসাবে কটাক্ষের বাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা। 

সম্প্রতি বৃষ্টিতে রাজ্য জুড়ে আলু চাষ মার খেয়েছে। সদ্য আলুবীজ বোনা শুরু হয়েছিল। কৃষি বিশেষজ্ঞদের কথায়, তার অনেকটাই নষ্ট হয়েছে এই বৃষ্টিতে। তখনই চাষিরা অভিযোগ করেন, পর্যাপ্ত আলুবীজ মিলছে না। কৃষি দফতরের তথ্য বলছে, পশ্চিম মেদিনীপুরেও যে ৫০-৫৫ শতাংশ জমিতে আলু লাগানো হয়েছিল, তা অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আরও দাবি, ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমা যোজনায় অন্তর্ভুক্ত করতে পঞ্চায়েতস্তরে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে।

অনাবৃষ্টির সময় পদ্মশিবির দাবি করেছিল, আলু চাষিদের ক্ষতিপূরণ ও নিখরচায় আলুবীজ দিতে হবে। এ বারে শুভেন্দু নিজে জোড়া কর্মসূচি করলেন বৃহস্পতিবার, একটি পশ্চিম মেদিনীপুরের আলুবীজ বাজার চন্দ্রকোনা রোড ও অন্যটি আলু চাষের জন্য প্রসিদ্ধ হুগলির কামারপুকুরে। বিকেলে চন্দ্রকোনা রোডে বিজেপির ঝাড়গ্রাম জেলা কিসান মোর্চার উদ্যোগে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বীজ বণ্টন কর্মসূচিতে আসেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘যে কাজটা রাজ্য সরকারের করা উচিত ছিল, সেটা সীমিত ক্ষমতার মধ্যেও প্রতীকী ভাবে বিরোধী দল করছে। চন্দ্রকোনা রোড ও কামারপুকুরের সভা থেকে বিনামূল্যে তিন হাজার কেজি আলুবীজ চাষিদের দেওয়া হচ্ছে।’’

You might also like!