Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Abhishek Banerjee :দিন বেছে বেছে অভিষেককে সমন, ভিন্নমত বিরোধী নেতৃত্ব

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর  : ইডির তলবে যাচ্ছেন না, থাকবেন দিল্লিতে, চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, বেছে বেছে তাঁকে তৃণমূলের গুরুত্বপূর্ণ সমাবেশে কেন্দ্রীয় গোয়েন্দাদের সমনের ব্যাপারে দেখা দিয়েছে ভিন্নমত।

‘দুশ্চিন্তাগ্রস্ত’ বিজেপি নেতারা প্রকাশ্যে অন্য কথা বললেও দলের অন্দরে আলোচনায় মেনে নিচ্ছেন, এই ভাবে অভিষেককে আরও বেশি করে প্রচারে নিয়ে আসছে ইডি-সিবিআই। প্রতি বারই অভিষেকের জন্য প্রচারের ‘মঞ্চ’ তৈরি করে দেওয়া হচ্ছে। অনেকের মতে, তলবের দিন বাছাই নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্নের জন্ম হচ্ছে, সেই প্রশ্নটি কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় বিজেপির নেতারা বুঝতে পারছেন না?

বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘একই দৃশ্য বার বার দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমাদের অভিধানে এই মুহূর্তে কোনও ভাষা নেই। সবই হচ্ছে আদালতের কথায়।’’ তবে পাশাপাশিই বিষয়টিকে খানিক ‘লঘু’ করার চেষ্টায় শমীক বলেছেন, ‘‘জিজ্ঞাসাবাদের শেষে আবার দেড় ঘণ্টার সাংবাদিক বৈঠক হবে। আমরা চিন্তিত সাংবাদিকদের নিয়ে। অত রাতে অত লম্বা সাংবাদিক বৈঠক শেষে অল্পবয়সিদের অনেকেরই বাড়ি ফেরার অসুবিধা হয়।’’

প্রত্যাশিত ভাবেই সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিষেকের বিরুদ্ধে গিয়েছেন। তাঁর কথায়, ‘‘ইডি তো তদন্তকারী সংস্থা! তারা কি জেনে বসে থাকবে যে কবে তৃণমূলের কর্মসূচি রয়েছে? অভিষেককে ওই দিন যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, তা ইডিকে নিশ্চিত করতে হবে। তৃণমূলের আর কি নেতা নেই, যে অভিষেককে ছাড়া কর্মসূচি হবে না?’’


You might also like!