Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Sukanta Mazumder: পুলিশের মোকাবিলায় পালটা কৌশল, লোকাল ট্রেনে ঠাসাঠাসি করেই বসিরহাটের পথে সুকান্ত

Sukanta Mazumder
Sukanta Mazumder

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাম থেকে বিজেপি। এখনও অবধি সন্দেশখালিতে পৌঁছতে পারেনি কেউনি। বামেরা পুলিশি ব্যারিকেট ভেঙে নৌকা করে পৌঁছেতে গেলে তাদের আটকে ছিল পুলিশ। আর সোমবার তো বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রতিনিধি দলকে ফিরতে হয় মাঝ রাস্তা থেকে। তাই এবার ট্রেনে চড়েই সন্দেশখালির উদ্দেশে রওনা দিলেন বিজেপি-র রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। যেহেতু সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণে কোনও রাজনৈতিক দলকেই এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না স্থানীয় পুলিশ-প্রশাসন।

সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শেখ শাহজাহানের গ্রেপ্তারি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বসিরহাট জেলা পুলিশের কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি (BJP)। নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাম্প্রতিক পরিস্থিতিতে বোঝাই যাচ্ছিল, পুলিশি বাধা আসবে। তা এড়াতে মঙ্গলবার শিয়ালদহ-হাসনাবাদ শাখার হৃদয়পুর স্টেশনে হাজির হয়ে যান সুকান্ত মজুমদার, ইন্দ্রনীল খাঁ-সহ রাজ্য নেতৃত্বের সদস্যরা। রয়েছেন বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি-সহ বিজেপি কর্মী, সমর্থকরা। শিয়ালদহ থেকে ১২টা ১৮ মিনিটে ছেড়ে আসা হাসনাবাদ লোকালে চড়ে হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাটের উদ্দেশে রওনা হন।

বিজেপির যাত্রাপথ সম্পর্কে জানা যাচ্ছে, বসিরহাট স্টেশনে নেমে সেখান থেকে তাঁরা সড়কপথে সংগ্রামপুরের এসপি অফিসের উদ্দেশে রওনা দেবেন। সড়কপথে পুলিশ তাঁকে আটকাতে পারে, এই আশঙ্কায় তিনি লোকাল ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, বিজেপির এসপি অফিস (SP office) ঘেরাও অভিযান রুখতে বসিরহাটকে কার্যত চক্রব্যুহে ঘিরে ফেলেছে পুলিশ। আনা হয়েছে জলকামান, কাঁদানে গ্যাসের শেল।  এসপি অফিসের ৫০০ মিটার পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। ফলে বিজেপি তা ভেঙে এগোতে চাইলে ধস্তাধস্তির আশঙ্কা থাকছে।


You might also like!