Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

রামলালার জন্য ১০০১ কেজি সুগন্ধি চিনি আতপ চাল পাঠালেন সুকান্ত মজুমদার

Sukant Majumdar  (File Picture)
Sukant Majumdar (File Picture)

 

বালুরঘাট, ২১ জানুয়ারি  : রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের। আর তাই পুজোর ভোগের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল। রবিবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে এই চিনি আতপ চাল পাঠানো হয়েছে। নারকেল ফাটিয়ে রামের পতাকা নাড়িয়ে চালের গাড়ির সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাট থেকে মোট ১ হাজার এক কিলো জেলার সুগন্ধি চিনি আতপ চাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হল।

You might also like!