Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Netaji Birthday: একই মঞ্চে সুজন-কৃষ্ণেন্দু! চর্চা তুঙ্গে

Sujan-Krishnendu on the same stage!
Sujan-Krishnendu on the same stage!

 

২৩ জানুয়ারি, মালদহঃ নেতাজীর জন্মজয়ন্তীকে ঘিরে যেন এক রঙ্গমঞ্চে পরিণত হল মালদা। এক মঞ্চে শাসক ও বিরোধী। রাজনৈতিক বিবাদ ভুলে নেতাজির জন্মদিনে মালদায় এক মঞ্চে শামিল তৃণমূল ও সিপিএম নেতৃত্ব। মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বললেন, ২৩শে জানুয়ারিকে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না, তারা আবার ২২ তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদার নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপনের মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী - সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেও। শাসক দলের নেতা - নেত্রীদের সঙ্গে তিনিও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন।

You might also like!