Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

South 24 Parganas:গীতা জয়ন্তীতে সমবেত গীতা পাঠে ছাত্র-ছাত্রী ও মহিলারা

Students and women gather to recite Gita on Gita Jayanti
Students and women gather to recite Gita on Gita Jayanti

 

দক্ষিণ ২৪ পরগনা : মোক্ষদা একাদশী এবং শ্রীমদ্ভগবদগীতার আত্মপ্রকাশ উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষে ১২৮জন ছাত্র-ছাত্রী  মাতা তুলসী দেবীর পূজা এবং শ্রীশ্রী গীতার তৃতীয় অধ্যায় ‘কর্মযোগ’ পাঠ করেন।

এর পাশাপাশি শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ পাঠে সকলে একসাথে গলা মেলান। সকলের মঙ্গলার্থে সনাতন হিন্দুধর্মের সমূহ রীতি মেনে সমবেত ভক্তদের পুজো করান মহিলা পুরোহিত সুলতা ও মীরা। ঢোলাহাট থানার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুর প্রণব মন্দিরে সারাদিন ধরে সমবেত ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা এই অনুষ্ঠানে অংশ নেন।

কলকাতা নিবাসী রাসবিহারী পাল ১২৮ জন মায়ের হাতে শীতের কম্বল তুলে দেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় প্রতিটি হিন্দু মিলন মন্দিরে সাড়ম্বরে গীতা জয়ন্তী পালন করেন।

You might also like!