Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Mamata Banerjee : মমতার কাছে কুরিয়র মারফৎ বিশেষ বার্তাবহ কেক! তারপর......

Special courier cake to Mamata (Collected)
Special courier cake to Mamata (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১ জানুয়ারি জলপাইগুড়ি জেলা ১৫৫ বছরে পা দিল। আর সেদিনই বিকালে কুরিয়ার মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি গেটের ছবি সম্বলিত একটি বড়সড় কেক পাঠান যুব কংগ্রেস কর্মীরা। রিটার্ন গিফট হিসেবে তাঁরা জলপাইগুড়িকে কর্পোরেশনে উন্নীত করার দাবি রেখেছেন।

যুব কংগ্রেস নেতা গণেশ ঘোষ বলেন, “রাজ্য ৭ টি কর্পোরেশন রয়েছে। তার মধ্যে মাত্র একটি কর্পোরেশন রয়েছে শিলিগুড়িতে। এই শিলিগুড়ি কর্পোরেশন বাম জমানায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেশ কিছু এডেড এড়িয়ে নিয়ে গঠিত হয়েছিল। বাম জমানা শেষ হওয়ার পর তৃণমূল ক্ষমতায় আসে।” তাঁর বক্তব্য, “তৃণমূল ক্ষমতায় এসে জলপাইগুড়ি জেলাকে ভাগ করে দিয়ে আলিপুর দুয়ার জেলা গঠন করে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবি  জানাচ্ছি, সেটা কেউ কর্ণপাত করছে না।”  ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় ক্রান্তি ও বানারহাট দুটি নতুন ব্লক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু জলপাইগুড়িতে তৃণমূলের বিধায়ক থাকা সত্ত্বেও এখনও জলপাইগুড়ি পৌরসভা কর্পোরেশন হয়নি বলে দাবি কংগ্রেস নেতার।

কংগ্রেস নেতার দাবি, “আমরা চাই এবার জলপাইগুড়ি কর্পোরেশন ঘোষণা করুক মুখ্যমন্ত্রী। সেইজন্য তাঁর কাছে গিফট হিসাবে কেক পাঠিয়ে রিটার্ন গিফট দাবি করেছি।”

কংগ্রেসের এই দাবিকে ঘুরিয়ে সমর্থন করেছে তৃণমূলের জেলা কমিটির সদস্য তথা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তাঁর অবস্থান, “কংগ্রেস কর্মীরা বহু বছর আগে থেকে করে আসছে। পাশাপাশি এই দাবি তৃণমূলেরও। কিন্তু দাবি করার আগে তার পরিপ্রেক্ষিত ভাল করে খতিয়ে দেখে নেওয়া ভাল। আদৌও ওই দাবি কতটা যুক্তিসঙ্গত।”


You might also like!