West Bengal

2 years ago

Rajdhani Express: শিয়ালদা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে গুলি! আতঙ্কিত যাত্রীরা

Rajdhani Express (File Picture)
Rajdhani Express (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিয়ালদা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে গুলি চালনার ঘটনা ঘটেছে। রাত্রি দশটা নাগাদ এক যাত্রী চলন্ত ট্রেনের মধ্যে গুলি চালান বলে অভিযোগ। ট্রেনের মধ্যে আগ্নেয়াস্ত্র বের করে পর পর গুলি চালান এক যাত্রী। অভিযুক্ত যাত্রীর নাম হরবিন্দর সিং (৪১)। ওই যাত্রী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গিয়েছে। ওই যাত্রীর কাছে 'ভুল' টিকিট ছিল। শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেসের জায়গায় হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ওই ব্যক্তি। ধানবাদ থেকে ট্রেনে ওঠেন ওই যাত্রী। রেলের কর্মরত টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট পরীক্ষা করতে আসেন। ভুল টিকিট কেটেছেন বলে জানানো হয় ওই ব্যক্তিকে। এরপরেই দু'জনের মধ্যে বচসা শুরু হয়। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি।

বচসার মাঝেই হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করেন ওই যাত্রী। এরপরেই ক্ষিপ্ত হয় পর পর গুলি চালাতে শুরু করেন তিনি। যদিও, গুলি চালনার ঘটনায় কেউ হতাহত হননি। তবে, চলন্ত ট্রেনের ভেতর এরকম গুলি চালনার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হইচই পড়ে যায় গোটা ট্রেনের ভেতর।

You might also like!