Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Barrackpore Lok Sabha : এজেন্ট নিয়ে বিজেপিকে কটাক্ষ পার্থর! হুঁশিয়ারি অর্জুনের

Sarcastic BJP with agents! Arjuna's warning
Sarcastic BJP with agents! Arjuna's warning

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের অন্যতম পাখির চোখ এখন ব্যারাকপুর কেন্দ্র। তাই আজ ভোটের সকাল থেকেই ভিন্ন মুডে ধরা দিলেন দুই নেতা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে দেখা গেল ভোটের দিন সকালে নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিতে। এই দিন সকাল থেকেই হালকা মেজাজে ধরা দিলেন তিনি। ভোট নিয়ে তার মত, ‘অনেক বুথেই বিজেপি এজেন্ট পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো?’ পার্থ জানান, ব্যারাকপুরের মানুষ আর ‘গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি। 

আবার অপরদিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের কাছে জানান,  ‘ আমি বিরোধী প্রার্থীকে একটাই কথা বলব, নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দিন। অশান্তি পাকানোর চেষ্টা হলে ভোট কোনওভাবেই শান্তিপূর্ণ হতে পারবে না। আমরা সুষ্ঠু, অবাধ নির্বাচন হোক সেটাই চাইছি।’ সব মিলিয়ে নির্বাচনের সকালে আদতে সরগরম ব্যারাকপুর কেন্দ্র। 

You might also like!