Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Trinamool's 'group feud' in open in Saithiya:অভিষেকের কর্মসূচির আগে সাঁইথিয়ায় প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীকোন্দল'

Trinamool's 'group feud' in open in Saithiya
Trinamool's 'group feud' in open in Saithiya

 

সাঁইথিয়া, ৭ মে  : তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে রবিবার বীরভূম আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠল সাঁইথিয়ায়। শনিবার সাঁইথিয়ার একটি হোটেলে বৈঠক করে সাঁইথিয়া তৃণমূলের কয়েকজন নেতা। অভিষেকের কর্মসূচির জন্য একটি আলোচনা সভায় এলাকার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলির বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেন বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডল। আর তাতেই বাড়ল রাজনৈতিক শোরগোল।

পঞ্চায়েত প্রধান বলেন, “ব্লক সভাপতি তো জেলা নেতৃত্বের নির্দেশই মানেন না। তার বাইরে গিয়ে কাজ করেন। জেলা নেতৃত্ব সবসময় বলেছে, এক সঙ্গে বসে ব্লকের উন্নয়নের জন্য আলোচনা করে সিদ্ধান্ত নিতে। কিন্তু ওঁ তো কোনও আলোচনায় কখনই বসেন না।” তিনি আরও বলেন, “ওঁকে এই দিনের কর্মসূচি নিয়েও বলা হয়। কিন্তু এলেন না। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব, সাঁইথিয়া অঞ্চলে না তো ব্লক কমিটি হয়েছে, না অঞ্চল কমিটি। বিগত পাঁচ বছর ধরে সাঁইথিয়া ব্লকের কোনও ব্লক কমিটি নেই। আমরা যাব অভিষেকের সভায়। পঞ্চায়েতে যাতে প্রত্যেকটা ব্লকেই জোড়া ফুল জেতে, তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

ব্লকের সংখ্যালঘু সভাপতি ইউনুস খানের বক্তব্য, “ব্লকের কয়েকজন নেতৃত্ব রয়েছেন, যাঁরা অসৎ কাজের সঙ্গে যুক্ত। কিছুদিন আগেই একটা খবর হয়েছিল, ব্লক সভাপতি নিজের মেয়ের নামেই পাট্টা নিয়েছিলেন।পরিহারপুর মৌজায় নিজের তিন মেয়ের নামে বেশ কিছু জমি নিয়েছিলেন। সাধারণ মানুষ তা জানে, তার প্রভাব পড়বে ভোটে।”

ব্লক সভাপতি সাবের আলি বলেন, “সমস্ত অভিযোগ মিথ্যা, কেউ প্রমাণ করতে পারবে না। আমি দলের একনিষ্ঠ সৈনিক। দলের হয়ে কাজ করি এবং করব।”

সাঁইথিয়ার রাজনৈতিক মহল বলছে, সাবের গোষ্ঠী ও তুষার গোষ্ঠীর এই লড়াই দীর্ঘদিনের। কিন্তু অভিষেকের সভার ঠিক আগেই যেভাবে প্রকাশ্যে এল বিবাদ, তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিষেক এই নিয়ে কোনও পদক্ষেপ করেন কিনা, তার দিকে তাকিয়ে জেলা নেতৃত্ব।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…