West Bengal

3 years ago

Saayoni Ghosh : আজই জিজ্ঞাসাবাদ সায়নীকে, ইডি দফতরে হাজিরা দেবেন

Sayani Ghosh
Sayani Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে । আজই সেই দিন । শুক্রবার সকাল ১১টার সময় সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । বুধবারই ইডির তরফে নোটিস পাঠানো হয় সায়নীকে । এদিকে, তলবের নোটিস পাওয়ার পর থেকে পাত্তা পাওয়া যাচ্ছে না তৃণমূল নেত্রীর । বাড়িতেও নাকি নেই । দলের কর্মসূচিতেও দেখা যাচ্ছে না তাঁকে । এদিকে, কুণাল ঘোষের দাবি, উল্টোরথে উপোস করে দুর্বল হয়ে যেতে পারেন সায়নী । সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে, আদৌ কি আজ ইডির তলবে সাড়া দেবেন সায়নী ?

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে এসেছে সায়নীর নাম । সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেত্রীকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা । একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সায়নীকে । ইডি সূত্রে খবর, কুন্তলের মোবাইল ঘেঁটে তাঁর ও সায়নীর বেশ কিছু চ্যাটও তদন্তকারীদের হাতে এসেছে । সেই বিষয়েও এদিন সায়নীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ।

উল্লেখ্য, বুধবার নোটিসের খবর সামনে আসতেই সকালে গল্ফগ্রিনে সায়নীর বাড়ি যায় সংবাদমাধ্য়ম । তাঁর বাবা জানান, সকাল সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গিয়েছে সায়নী । কোথায় গিয়েছে জানেন না। দুপুরে বেলেঘাটার ৩৩ পল্লির পুজোর খুঁটিপুজোয় হাজির থাকার কথা ছিল সায়নীর। কিন্তু সেখানে তাঁকে দেখা যায়নি। রাতে তাঁর বাড়িতে গিয়ে জানা যায় ফেরেননি তিনি। এমনকী, হোয়াটসঅ্যাপ, ফোনেও যোগাযোগ করা যায়নি তাঁকে ।

You might also like!