Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Egra:বিক্ষোভ, বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র এগরায়

Protests, BJP-Police clash battleground in Egra
Protests, BJP-Police clash battleground in Egra

 

পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই  : তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুম দখলের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুল চত্বর।

ভোটের পর এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়। ওই স্ট্রংরুমেই রাখা রয়েছে ব্যালট। বিজেপির অভিযোগ, রবিবার গভীর রাতে তৃণমূল কর্মীরা স্ট্রংরুমে ঢোকে। স্ট্রংরুমে ঢুকে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করছে বলেও অভিযোগ। সেই ব্যবস্থা পুলিশই করে দেয় বলেই অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে আরও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। এতে বেশ কয়েকজন ঊর্দিধারী অল্পবিস্তর জখম হন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চালায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। স্ট্রংরুমে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।


You might also like!