Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Siliguri : হোটেলে দেহ ব্যবসা! ৮ জনকে আটক করল প্রধাননগর থানার পুলিশ, উদ্ধার ৪ মহিলা

Pradhannagar police arrested 8 people (Symbolic Picture)
Pradhannagar police arrested 8 people (Symbolic Picture)

 

শিলিগুড়ি, ৭ জানুয়ারি : শিলিগুড়িতে হোটেলের আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা । সেই অভিযোগে শনিবার রাতে প্রধাননগর থানার পুলিশ চম্পাসারি রোডের একটি হোটেল থেকে ৮ জনকে আটক করে। পাশাপাশি ৪ জন মহিলাকে উদ্ধার করা হয়।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার চম্পাসারি রোডের ওই হোটেলে দেহ ব্যবসা চালানো হচ্ছে। এরপরই প্রধাননগর থানার পুলিশকর্মীরা গতকাল রাতে সাদা পোশাকে ওই হোটেলে হঠাৎই অভিযান চালান। তল্লাশি চালিয়ে হোটেলের বিভিন্ন ঘর থেকে ওই মহিলাদের পাশাপাশি সাতজন পুরুষ ও হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। ধৃতদের প্রধাননগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

শিলিগুড়ির হোটেলগুলির একাংশে দেহ ব্যবসা চালানো হয় বলে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। এদিনের ঘটনার পর সমস্ত হোটেলে তল্লাশি অভিযান চালানোর দাবি জোরালো হয়েছে।

You might also like!