Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Sukanta Majumdar : দিনহাটায় ঢোকার মুখে পুলিশি বাধা ! অবস্থান বিক্ষোভে সুকান্ত

Sukanta Majumdar  (Collected)
Sukanta Majumdar (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনহাটায় আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত। সেখানেই পুলিশি বাধা আসায় তা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। কোচবিহারের মরাপোড়া চৌপথী এলাকায় আটকানো হয়েছে সুকান্তর কনভয়।এক পুলিশ কর্তার সঙ্গে রাস্তাতেই বচসায় জড়াতে দেখা যায় সুকান্তকে। সাফ বলেন, আপনারা দলদাসের মতো কাজ করছেন। উদয়ন গুহর মতো কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করছেন। এটা বেআইনি কাজ। সুকান্তকে বাধা দিতেই ক্ষোভে ফুঁসতে থাকেন বিজেপি কর্মীরা। উঠতে থাকে তৃণমূল বিরোধী স্লোগান। 

সুকান্তর সঙ্গে রয়েছে ফালাকাটার বিধায়ক, রয়েছেন নাটাবাড়ির মিহির গোস্বামী, রয়েছেন সুকুমার রায়েরা। বিধায়কদের সঙ্গে নিয়েই অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত। যার জেরে কোচবিহার থেকে মাথাভাঙা দিনহাটা দেওয়ার রাজ্য সড়ক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। 

বিজেপির একটাই প্রশ্ন, এলাকায় ১৪৪ ধারা জারি নেই, তারপরও কেন আটকানো হচ্ছে কনভয়? যদিও পুলিশের কর্তাদের দাবি, নিরাপত্তার কথা ভেবেই তাঁরা সুকান্তদের আটকাচ্ছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…