Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Rupnarayan River: পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি; উদ্ধার একটি দেহ, ৪ জন এখনও নিখোঁজ

On the way back from a picnic, the boat sank in Rupnarayaan
On the way back from a picnic, the boat sank in Rupnarayaan

 

দাসপুর, ৯ ফেব্রুয়ারি : পিকনিক করে ফেরার পথে নৌকাডুবিতে মৃত্যু হল একজনের, নিখোঁজ একই পরিবারের অন্তত ৪ জন সদস্য। রূপনারায়ণ নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। পুলিশ সূত্রে খবর, হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার পিকনিক করতে গিয়েছিল। প্রথমে বাগনানের বাকসি গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে নৌকা করে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকুমড়া ঘাটের কাছে ত্রিবেণী পার্কে যায়। বৃহস্পতিবার বিকেলে পিকনিক করে জলপথে ফেরার সময় হঠাৎ ওই নৌকাটি উল্টে যায়।

তাতে কমপক্ষে ১৪ জন তলিয়ে যান বলে খবর। তবে তাঁদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে শিশুও রয়েছে। বাকি ৫ জনের মধ্যে শুক্রবার সকালে একজনের দেহ উদ্ধার করে এনডিআরএফ। তাঁর বাড়ি হাওড়ার বেলগাছিয়া এলাকায়। এখনও নিখোঁজ ৪ জন। রূপনারায়ণে এখনও চলছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনার খবর পেয়ে বেলগেছিয়া এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

You might also like!