West Bengal

2 years ago

Mamta-Abhishek: নবজোয়ারের শেষ দিনে এক মঞ্চে মমতা-অভিষেক

Mamta-Abhishek  on a stage (File Picture)
Mamta-Abhishek on a stage (File Picture)

 

কাকদ্বীপ, ১৬ জুন: শুক্রবার শেষ হচ্ছে তৃণমূলের জনসংযোগ যাত্রা। শেষ দিনে ফের এক মঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেককে। ২৫ এপ্রিল শুরু হয়েছিল এই নবজোয়ার যাত্রা। কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপে পৌঁছেছে সেই কর্মসূচি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে আমজনতার কাছাকাছি পৌঁছতেই এই কর্মসূচি শুরু হয়েছিল। দুর্নীতির দায়ে যখন শাসক দল কোণঠাসা, তখন নবজোয়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলেই মনে করে রাজনৈতিক মহল।

এর আগে মালদা সেই কর্মসূচিতে অভিষেকের পাশে দেখা গিয়েছিল মমতাকে। পরে ঝাড়গ্রামেও এক মঞ্চে বক্তব্য পেশ করতে দেখা যায় তাঁদের। এছাড়া সিবিআই তলব করায় যখন কর্মসূচি ছেড়ে বাঁকুড়া থেকে রাতারাতি অভিষেককে ফিরতে হয়েছিল কলকাতায়, তখন তাঁর ভার্চুয়াল সভায় বক্তব্য রেখেছিলেন দলনেত্রীই। তিনি বারবার তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি নিষেধ করা সত্ত্বেও অভিষেক এই যাত্রায় অংশ নিয়েছেন। এবার শেষ দিনেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে থাকবেন মমতা।


You might also like!