Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Nawsad Siddique: ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে নওসাদের সভা!সম্মতি হাই কোর্টের

Naushad Siddiqu (File Picture)
Naushad Siddiqu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নওশাদ সিদ্দিকির আর্জিতে সম্মতি দিল কলকাতা হাই কোর্ট। ২১ জুলাইয়ের সভাস্থলেই হবে আইএসএফের সভা। সেক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম। 

আগামী ২১ জানুয়ারি আইএসএফের  প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের  শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই নওশাদের দল কলকাতা হাই কোর্টের  দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতে এদিন আদালতের তরফে গতবছর রানি রাসমণি অ্যাভিনিউ রোডে ঘটা অশান্তি নিয়ে প্রশ্ন করা হয়। ব্যাখ্যা চাওয়া হয় আদালতের কাছে। এর পর বিচারপতি বলেন, সভা করতে বারণ করছে না কোর্ট। তবে লোক আনার ক্ষেত্রে বিধি নিষেধ রাখুক সংগঠন। সেই নিয়ে সংগঠনের বক্তব্যও জানতে চায় আদালত। 

এদিকে রাজ্যের অ্যাডভোকেট ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভা একটু সরিয়ে অন্যত্র করার আর্জি জানান। বিচারপতি জানান, মঞ্চ ওই জায়গাতেই হবে। বলেন, “আপনারা তো ওই জায়গায়ই সভা করেন। অন্য দলও করে। তাহলে এরা নয় কেনও?” পাশাপাশি তিনি আরও বলেন, তবে লোক কম হোক, পুলিশের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু সভা ওখানেই করতে পারবে এই সংগঠন। এর পর ভিন্টেজ কার ব়্যালির প্রসঙ্গ তুলে সভা বন্ধের কথাও বলেন এজি। আদালত জানিয়েছে, আইএসএফ আগে আবেদন করায় তাঁরাই সভা করবে। তবে কত কম লোক নিয়ে সভা করতে পারবে সেটা আগামিকাল শুনানিতে জানাতে হবে আইএসএফকে।

You might also like!