Breaking News
 
Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের

 

Aadhaar Card: লোকসভা ভোটের আগে নয়া জটিলতা! আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন, নোটিসে আতঙ্ক জামালপুরে

Aadhar Card Deactivation (File Picture)
Aadhar Card Deactivation (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি, সিএএ নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে। বৃহস্পতিবার তিনি বিধানসভায় অভিযোগ করেন ‘অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে (কেন্দ্র) যাতে মানুষ ভোট দিতে না পারে।’

এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম, আঝাপুর, আবুজহাটির প্রায় ৮০টি পরিবারের কাছে এদিনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পৌঁছনোয়। এই দিন দুপুরে ডাক মারফত চিঠি পৌঁছলে পরিবারগুলি জানতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে।

আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিএআই অফিসে গিয়ে তাঁদের যোগাযোগ করতে বলা হয়েছে। এমন চিঠি হাতে পেয়ে আতঙ্কিত ওইসব গ্রামের বাসিন্দারা। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় বলেন, ‘বিষয়টি আজই আমার নজরে এসেছে। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…