Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Unique Car: পরিমল কুন্ডুর তৈরী নতুন গাড়ি - অবাক করে দিচ্ছে সবাইকে

New car made by Parimal Kundu
New car made by Parimal Kundu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে। সময় সুযোগ পেলে অনেক সময় তা প্রকাশ পায়। যেমন প্রকাশ পেয়েছে  আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পল্লী এলাকার বাসিন্দা পরিমল কুমার কুন্ডুর। জ্বালানি ও পরিবেশ দুশনের সমস্যার কথা মাথায় রেখে তৈরি করলেন এক অদ্ভুত গাড়ি । পরিমল বাবু পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি হরিণখোলা ছান্দ্রা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরিমাণ বাবু এক বছরের চেষ্টায় দেড় লক্ষ টাকা খরচ করে এমন একটি গাড়ি তৈরি করেছেন । ওই গাড়িতে যেমন তেল খরচ অনেক কম তেমনি পরিবেশ দুষণ অনেক কম হবে। অন্য সাধারন গাড়ি যদি দুই থেকে আড়াই লিটার তেল খরচ করে, তাহলে পরিমল বাবুর তৈরি গাড়ি সেখানে খরচ করবে মাত্র ১ লিটার তেল। এর ফলে একদিকে যেমন টাকা সাশ্রয় হবে, অন্যদিকে কম তেল খরচ হওয়ায় দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। সকলেই খুব খুশি পরিমল বাবুর ওই গাড়ি দেখে।

 কিন্তু কেন তাঁর মাথায় এই গাড়ি বানানোর ভাবনা আসলো, সেই প্রশ্ন শুনে তিনি বলেন, একদিন তিনি দাঁড়িয়েছিলেন হাওড়া ব্রিজের উপর। তখন তিনি খেয়াল করেন হাজার হাজার গাড়ি তার সামনে দিয়ে যাতায়াত করছে। এই সময় তার ভাবনা আসে যে এত পরিমাণ গাড়ি যাতায়াতের ফলে ব্যাপক পরিমাণ তেল খরচা হচ্ছে ও পরিবেশ দূষণও হচ্ছে। এছাড়াও আমাদের দেশে জ্বালানি উৎপাদনও কম। এর পরেই অনেক ভাবনা চিন্তা করি তিনি এই নতুন গাড়ি বানিয়েছেন।

You might also like!