Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Woman files complaint against Nawsad Siddique :বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নওশাদের, থানায় তরুণী

Woman files complaint against Nawsad Siddique
Woman files complaint against Nawsad Siddique

 

কলকাতা, ৫ জুলাই  : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। জিরো দায়ের হল নিউটাউন থানায়।

বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা এক মহিলা বুধবার দুপুরে নিউটাউন থানায় অভিযোগ করেন নওশাদের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এই অভিযোগ নিয়ে নওশাদ সাংবাদিক সম্মেলন করবেন বলে খবর।

অভিযোগকারী মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি।

অভিযোগকারীর দাবি, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।” জানা গিয়েছে,তিনি এয়ারপোর্ট চত্বরের বাসিন্দা। নিউটাউন থানায় জিরো এফআইআর করেছেন। পরে তা বিমানবন্দর থানায় পাঠিয়ে দেওয়া হবে।

এদিন ‘নির্যাতিতা’ মহিলাকে নিউটাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি জানিয়েছেন, উনি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন। সংখ্যালঘু পরিবারের উচ্চশিক্ষিত মহিলা। তিনি একজন বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা মুখে আনা যাচ্ছে না।” সব্যসাচীবাবু বলেন, “এটা আমাদের বিষয় নয়। আইন আইনের পথে চলবে। পুলিশ দেখুক অভিযোগ সত্য না কি মিথ্যে।”



You might also like!