Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

DA movement shared stage with BJP:ডিএ আন্দোলনে বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির রোষে মান্নান-অসিত-কৌস্তভ

Mannan-Asit-Kaustabh
Mannan-Asit-Kaustabh

 

কলকাতা, ৭ মে : ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিজেপির পাশাপাশি কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান, কৌস্তভ বাগচি এবং অসিত মিত্র। তাতেই অস্বস্তিতে হাতশিবির। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে তিন নেতা।

কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে শনিবার কলকাতায় মহামিছিল করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। মিছিল শেষে হাজরা মোড়ে সভা করেন তাঁরা। ওই সভামঞ্চে ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অসিত মিত্র। বক্তব্য রাখেন কৌস্তভ বাগচি। আবার সেই মঞ্চে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। কেন বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করলেন কংগ্রেস নেতারা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অধীররঞ্জন চৌধুরীর দাবি, তাঁকে না জানিয়েই ডিএ মঞ্চে গিয়েছিলেন তিন নেতা। তাঁদের আচরণে ক্ষুব্ধ কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি। কেন ওই মঞ্চে গেলেন তাঁরা, কারণ জানতে চাওয়া হবে বলেই খবর।

যদিও কৌস্তভ বাগচির দাবি, তিনি কোনও বিজেপি নেতার সঙ্গে মঞ্চ ভাগ করেননি। তিনি বক্তব্য রেখে চলে যাওয়ার পরই বিজেপি নেতা সেখানে যান। এছাড়া যেহেতু তিনি একজন আইনজীবী, তাই ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আইনি ক্ষেত্রে যোগাযোগ রয়েছে। এ ব্যাপারে আব্দুল মান্নান কিংবা অসিত মিত্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…