Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 years ago

Manab Mukherjee admitted to hospital : গুরুতর অসুস্থ মানব মুখোপাধ্যায়! রয়েছেন ভেন্টিলেশনে

Manab Mukherjee admitted to hospital
Manab Mukherjee admitted to hospital

 

কলকাতা, ৯ আগস্ট : গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায়। রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সোমবার মাঝরাত থেকে মানববাবুকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসক জয়ন্ত রায় মানববাবুকে দেখছেন। মস্তিষ্কে রক্ত জমাট পেকে থাকার কারণে কথাবার্তাও বলতে পারছেন না এই সিপিআইএম নেতা। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ রয়েছেন রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। এই অসুস্থতার কারণেই সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল মানব মুখোপাধ্যায়কে। তাও ফোনে যোগাযোগ রাখতেন তিনি। মাঝেমধ্যে পার্টি অফিসে আসতেন। তবে সেটা নিয়মিত ছিল না। সকলের সঙ্গে ফোনেই যোগাযোগ রাখতেন তিনি।


You might also like!