Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Mamta and Abhishek joint meeting:শনিবার শালবনিতে একই মঞ্চে মমতা-অভিষেক

Mamta and Abhishek Banerjee
Mamta and Abhishek Banerjee

 

কলকাতা, ২৫ মে  : মালদার পরে এবার মেদিনীপুর। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার জঙ্গলমহলের শালবনীতে একই মঞ্চে দেখা মিলবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের বুকে একই দিনে একই মঞ্চে এই দুই হেভেওয়েট সভা করতে চলেছেন, সেই খবর ছড়িয়ে পড়তেই রাতারাতি গোটা এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। জেলায় জোড়াফুল শিবিরও রীতিমত চাঙ্গা হয়ে উঠেছে একই দিনে, একই জায়গায় ও একই মঞ্চে দলের দুই শীর্ষ নেতানেত্রীকে কাছে পাওয়ার কথা ভেবে। এই পশ্চিম মেদিনীপুরের মাটিতে একুশের ভোটে বিজেপিকে হারানোর পর থেকেই তুঙ্গে উঠেছে তৃণমূলের আত্মবিশ্বাস। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে দলেরই দুই হেভিওয়েটের যৌথ সভা দলকে বাড়তি অক্সিজেন এনে দেবে বলেই এখন সকলে মনে করছেন।

অভিষেক গত এক মাস ধরে জনসংযোগ যাত্রা করে চলেছেন। গত ২৪ এপ্রিল কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। ইতিমধ্যেই তিনি পরিক্রমা করে ফেলেছেন উত্তরবঙ্গের ৬টি এবং দক্ষিণবঙ্গের ৬টি জেলা। মোট ১২টি জেলায় গত এক মাসে প্রায় ৩২০০ কিমি যাত্রা সম্পন্ন হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷ এবার মালদার পর শনিবার শালবনীতে একই মঞ্চে ফের দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…