Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Mamata Banerjee : উত্তরবঙ্গে মমতার হেলিকপ্টার বিভ্রাট, তদন্ত করবে ডিজিসিএ

Mamata's helicopter crash in North Bengal, DGCA to investigate
Mamata's helicopter crash in North Bengal, DGCA to investigate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েতের ভোটের প্রচারে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের বিভ্রাটের তদন্ত করবে ডিজিসিএ। খতিয়ে দেখা হবে ওই বেসরকারি হেলিকপ্টারের ফ্লাইট ডেটা রেকর্ডার। গত ২৭ জুন জলপাইগুড়ি থেকে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের বিভ্রাট হয়েছিল। মূলত খারাপ আবহাওয়ার জন্য জরুরী অবতরণ করতে হয়েছিল। এই ঘটনায় চোট পেয়েছিলেন মমতা। ইতিমধ্যেই এই ব্যাপারে যাবতী তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কাজ শুরু করছে ডিজিসিএ।

তদন্ত শুরুর আগে দুটি প্রশ্ন তোলা হয়েছে। এক, আধুনিক হেলিকপ্টারে ওয়েদার রেডার থাকে। আর দুই, কোনও দুর্যোগের মধ্যে পড়লে হেলিকপ্টার যেখান থেকে ওঠে, সেখানেই ফিরে যায়। কিন্তু সেদিন তা হয়নি। মূলত প্রাথমিক ভাবে এই দুটি প্রশ্নের উপরেই ফোকাস করা হচ্ছে।এক কর্তার কথায়, ‘‘এই ধরনের ঘটনায় প্রাথমিক ভাবে সামান্য গাফিলতির সন্দেহ থাকলে পাইলটদের ডিউটি থেকে বসিয়ে তদন্ত করা হয়। কিন্তু, এ ক্ষেত্রে স্বয়ং ভিআইপি যে ভাষায় পাইলটদের প্রশাংসা করেছেন সেটা তাঁদের পক্ষেই গিয়েছে। তাঁদের বসিয়ে দেওয়া হয়নি। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’’


You might also like!