Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Malda district Administration: ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরকদমে ময়দানে নেমেছে মালদা জেলা প্রশাসন

Malda district administration has stepped into the field to control dengue
Malda district administration has stepped into the field to control dengue

 

মালদা, ২৮ সেপ্টেম্বর: মালদা জেলায় বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। তাই এবার ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরকদমে ময়দানে নেমেছে জেলা প্রশাসন। জেলাজুড়ে বেশকিছু জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করে অভিযানে নামল প্রশাসন। সেই সমস্ত জায়গায় এদিন থেকে ড্রোন দিয়ে নজরদারি চালানো শুরু হয়েছে।

বৃহস্পতিবার পুরসভার ১০ ও ১২ নম্বর ওয়ার্ডে যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা। পুরসভার কর্মীরা দুটি ওয়ার্ডে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে জমা জলের সন্ধান চালায়। পুর এলাকায় জমা জলের হদিস পেতে ড্রোন উড়িয়ে নজরদারি চালান জেলা প্রশাসনের কর্তারা। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘আজ পুরসভার দুটি ওয়ার্ডে সমস্ত কর্মীদের নিয়ে অভিযান চালানো হচ্ছে। ড্রোন উড়িয়ে আমরা নজরদারি চালাচ্ছি কোথাও জমা জল রয়েছে কি না। পুরসভার কর্মীরা সমস্ত বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছেন।‘


You might also like!