Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dinhata: দিনহাটায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ বাম-কংগ্রেসের

Left-Congress protests demanding re-election in Dinhata
Left-Congress protests demanding re-election in Dinhata

 

দিনহাটা, ৯ জুলাই: পুনর্নির্বাচনের দাবিতে সরব হলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী সহ বাসিন্দারা। রবিবার দিনহাটা হাইস্কুলের ডিসিআরসির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শনিবার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিবেশ্বর গ্রামে ৬/৬৮ নম্বর বুথে অশান্তি হয়েছে। তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। মারধরও করা হয়েছে।

এলাকার জোট প্রার্থী মনিরুল আলির অভিযোগ, ‘গতকাল আমাদের বুথে ভোট হয়নি। ভোটারদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। কেউ ভোট দিতে পারেননি।’ তাই পুনর্নির্বাচনের দাবিতে এদিন ডিসিআরসির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

You might also like!