Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

West Bengal Weather: কালবৈশাখীর দাপটে ভিজবে তিলোত্তমা, সপ্তাহান্তে আবহাওয়া বদলের ইঙ্গিত

West Bengal Rain Forecast
West Bengal Rain Forecast

 

কলকাতা, ১৭ এপ্রিল : কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে এখনই মুক্তি নেই। শুক্রবার সারাদিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর বা সন্ধ্যার দিকে বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আগামী দু'দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমলেও, পরবর্তীতে তা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন বজ্রঝড় ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও ঝড়বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সপ্তাহ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে তীব্র অস্বস্তিকর গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই এদিন বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে। শনিবারও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত পাহাড়ি এলাকায় বৃষ্টি চললেও সমতলে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং গরম বাড়বে। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১ শতাংশ, যার ফলে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

You might also like!