West Bengal

2 years ago

Jalpaiguri Christmas: বড়দিন, নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠছে জলপাইগুড়ি

Jalpaiguri Christmas
Jalpaiguri Christmas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত সবে জাঁকিয়ে পড়তে শুরু করেছে। তার সঙ্গেই লেগে রয়েছে উৎসবের আমেজ। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরেই তো বড়দিন! যীশুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে জলপাইগুড়ি৷ শহরের গির্জাগুলি ঝলমল করছে আলোয়৷ গোটা শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি।

বড়দিন এবং নতুন বছর উপলক্ষে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান সাজানোর প্রস্তুতি চলছে পুরোদমে৷ তাই মুখে চওড়া হাসি ব্যবসায়ীদের। ছোট বড় ক্রিসমাস ট্রি, বেল, বল, সান্টাক্লজ, সান্টার টুপি, দাড়ি, মুখোশ- কী নেই! বিক্রিও হচ্ছে ভালোই। জলপাইগুড়ির দিনবাজারের ব্যবসায়ী পবন কুমার আগরওয়াল জানালেন, বাচ্চাদের জিনিসপত্রের চাহিদা বেশ বেশি৷ ঘর সাজানোর জিনিসপত্রের দাম তেমন বাড়েনি৷ তাই সব মিলিয়ে বাজার ভালোই হবে।

চা বাগানে ঘেরা শহর জলপাইগুড়ি। চা বাগানে প্রচুর খ্রিস্টধর্মাবলম্বী মানুষের বাস। তবে বড়দিন বা নতুন বছরের উৎসব তো সবার৷ সেই উৎসবের রঙে সেজে উঠেছে উত্তরবঙ্গের এই সুন্দরী শহর।

You might also like!