Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Income tax notice to MLA Uttam Barik: পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়করের নোটিস

MLA Uttam Barik(File picture)
MLA Uttam Barik(File picture)

 

পূর্ব মেদিনীপুর, ৩১ ডিসেম্বর  : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে আয়কর দফতরের নোটিশ। আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে আয়কর ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও উত্তম বারিক জানান, এখনও কোনও নোটিস তাঁর হাতে আসেনি।

সূত্রের খবর, বিধায়ক উত্তম বারিকের আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে কিছু গরমিল পেয়েছে আয়কর দফতর। তাই তলব করা হয়েছে তাঁকে। তিনি নিজে হাজির থাকতে পারেন। আবার আইনজীবীও সমস্ত নথি নিয়ে যেতে পারেন। সূত্রের খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে। তিন বছর বিধায়ক তা জমা দেননি বলেই খবর। বিধায়ক কী ব্যবসা করেন, তাও জানতে চাওয়া হয়েছে। যদিও বিধায়কের দাবি নোটিস পেলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!