Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Chittaranjan Locomotive : চিত্তরঞ্জনে অর্ধদিবস ছুটি! সিদ্ধান্তে খুশি নন কর্মী ইউনিয়নগুলি

Chittaranjan Railway Factory (File Picture)
Chittaranjan Railway Factory (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদ্‌যাপনের কারণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার সমস্ত কর্মী সোমবার ছুটি পেয়েছেন। চলতি অর্থবর্ষ শেষের আগে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে যখন কারখানার সমস্ত বিভাগ দিনরাত এক করে কাজ করে চলেছে, তখন অর্ধেক দিন ছুটি ঘোষণার সিদ্ধান্তকে ভালো ভাবে নেয়নি কারখানার কর্মী ইউনিয়নগুলি।

ছুটির কারণে এদিন চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী (কেজি) হাসপাতালে আউটডোরও বন্ধ ছিল। অনেকে রোগীকেই এদিন ফিরে যেতে হয়েছেন। কারণ, আউটডোরে ডাক্তার না-দেখালে ওষুধ মেলে না। বিষয়টি এদিন জেনারেল ম্যানেজারের সচিবকে জানানো হয়েছে বলে জানিয়েছেন লেবার ইউনিয়ন নেতা রাজীব গুপ্ত।

গত ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে সিএলডব্লিউ কর্তৃপক্ষ জানিয়ে দেন, সোমবার ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষে কারখানার সমস্ত অফিস, ওয়ার্কশপ, রেলের সব স্কুল, ডানকুনি ওয়ার্কশপ বেলা আড়াইটে পর্যন্ত ছুটি থাকছে। এর বিরোধীতায় ইউনিয়নের নেতারা জানান, কারখানায় এখন দিনে ১৬ ঘণ্টা কাজ হয়, তার জায়গায় এদিন কাজ হয়েছে মাত্র সাড়ে ৬ ঘণ্টা।

কর্মীদের অনেকেই কর্তৃপক্ষের এই নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, এর ফলে তাঁরা কাজের ইনসেন্টিভ থেকে যেমন বঞ্চিত হয়েছেন তেমন অল্প ওই সময়ে কাজের সমবণ্টন নিয়েও সমস্যা দেখা দেয়। লেবার ইউনিয়নের নেতা রাজীব গুপ্ত বলেন, ‘২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে ছুটির দাবি জানানো হলে তা নাকচ করে দেওয়া হয়। অথচ রামমন্দিরের উদ্বোধনে কেন্দ্র কর্মীদের ছুটি দিল। এসব কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’

এ প্রসঙ্গে সিএলডব্লিউর মুখ্য জনসংযোগ আধিকারিক তথা কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তমকুমার মাইতির বক্তব্য, ‘রেল পর্ষদের থেকে যে নির্দেশ এসছে সেটাই পালন করা হচ্ছে। আর কেজি হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য জরুরি বিভাগ খোলা থাকে।’

You might also like!